রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩২
রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবে হুতিদের হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


শনিবার (১৭ অক্টোবর) বিকালে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।”


অপরদিকে প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার পরিচালনা করতে চায় বিমান।


তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু থাকার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।


যাত্রীচাপ সামলাতে ইতোমধ্যে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে পুনরায় নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে।


এ ছাড়া বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।


ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্যের জন্য এবং টিকেট ক্রয় বা বুকিংয়ের প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com