হুতির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা, নিহত ১৬৮
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২
হুতির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা, নিহত ১৬৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ইয়েমেনের তাইজ গভর্নরেটে স্থল সংঘর্ষ ও বিমান হামলায় ৩৭৮ জন হুতি যোদ্ধা হতাহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারপন্থি বাহিনী। এর মধ্যে নিহত হয়েছেন ১৬৮ জন। তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) আল জাজিরা জানায়, ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমান থেকে হুতির অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে নয়টি বিমান হামলা চালানো হয়েছে। আল-মিসরাখ জেলা, আল-শাকাব ফ্রন্ট এবং তাইজ শহরের আশপাশে চালানো হয় এসব হামলা।


বিবৃতিতে দাবি করা হয়, হামলা ও সংঘর্ষে ১৬৮ জন হুতি যোদ্ধা নিহত এবং ২১০ জন আহত হয়েছেন। এ ছাড়া ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টেও লড়াইয়ের খবর পাওয়া গেছে।


এদিকে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা'দা গভর্নরেটে হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।


জোটের এ ঘোষণার আগে হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল সা'দা শহরের পূর্বাঞ্চলে সৌদি আরবের দুটি বিমান হামলার খবর প্রকাশ করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com