দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৩:৫১
দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দুর্গাপূজায় সারাদেশের দুই হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।


শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।


তিনি জানান, সীমান্তবর্তী এক হাজার ৪২৫টি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল।


সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাহিনীটি।


এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের নিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে যোগাযোগ চলছে বলেও জানিয়েছে বিজিবি। মাহবুব মুর্শেদ বলেন, শশীদল সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাদের ফিরিয়ে আনা হবে।


কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্য।


প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার দুপুর পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com