চতুর্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২০:০৭
চতুর্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একই পদে আট বছর পূর্ণ হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ১৩ কর্মকর্তা চতুর্থ গ্রেড পেয়েছেন।


মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসির জনবল শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।


চতুর্থ গ্রেড পাওয়া কর্মকর্তারা হলেন-ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম, জনবল-১ শাখার উপসচিব খোরশেদ আলম, নির্বাচনি সহায়তা ও সরবরাহ শাখার উপসচিব মো. হুমায়ুন কবির এবং মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপসচিব জি এম সাহাতাব উদ্দিন।


এ ছাড়া এনআইডি অনুবিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেন, জনবল-২ শাখার উপসচিব দেওয়ান মো. সরওয়ার জাহান, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. আতিয়ার রহমান, জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার, উপসচিব মো. নওয়াবুল ইসলাম, সাধারণ সেবা-১ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এবং রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন রয়েছেন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তা চলতি মাসের ৩ অক্টোবর একই পদে আট বছর পূর্ণ করেছেন। চাকরি আদেশ-২০২৬ অনুযায়ী, তাঁদের উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com