সৌদি বিমানবন্দরে হামলায় হুতির বিরুদ্ধে ‌‘আমরাও যোগ দিতে পারি’: ট্রাম্প
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৪
সৌদি বিমানবন্দরে হামলায় হুতির বিরুদ্ধে ‌‘আমরাও যোগ দিতে পারি’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি জোটের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা ওয়াশিংটন বিবেচনা করছে বলে জানান তিনি।


জিও নিউজের খবরে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরটিতে প্রাণঘাতী হামলার পর ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব।’


তিনি আরও বলেন, ‘আমরা মাত্রই সাম্প্রতিক হামলার বিষয়টি জানতে পেরেছি। তাই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’


সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবারের সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।


এর আগেও সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলার ঘটনায় সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, ‘বিষয়টি ভালো নয়। এটি মোটেও ভালো কিছু নয়। এতে আমি সন্তুষ্ট নই।’


বিবার্ত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com