
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৯২ জন ভোটার।
শনিবার (১০ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে যুক্তরাষ্ট্র থেকে ৫ জন, মালয়েশিয়া থেকে ৪ জন, যুক্তরাজ্য থেকে ৪ জন, কানাডা থেকে ৪ জন; সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া থেকে ২ জন করে এবং জার্মানি, ইতালি, পর্তুগাল ও অস্ট্রিয়া থেকে ১ জন করে মোট ২৯ জন ভোট দিতে নিবন্ধন করেছেন।
অন্যদিকে, দেশের ভেতরে ২৬৬ জন আবেদন করেছিলেন।
এর মধ্যে ২৬৩টি আবেদন অনুমোদন করেছে ইসি। সব মিলিয়ে দেশে ও দেশের বাইরে মোট ২৯২ জন ভোটার এই উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আগামী ২৯ অক্টোবর এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন– মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]