হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৬:৩৭
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশু।


শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫১ শিশুর। আর নিশ্চিত হামে হামে মারা গেছে ১০৪ জন। অর্থাৎ, হাম ও এর উপসর্গ মোট ১ মৃত্যু হয়েছে ১৫৫ জনের।


প্রতিবেদন আরও বলছে, এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৮৪৮ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।


এছাড়া এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com