বান্দরবানের ডিসি হলেন নাজনীন সুলতানা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৭:২৯
বান্দরবানের ডিসি হলেন নাজনীন সুলতানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হলেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ্‌ নাজনীন সুলতানা।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে বান্দরবান জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এর আগে গত ২৯ সেপ্টেম্বর একযোগে দেশের ৪ জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন করেছিল সরকার। ওই জেলাগুলো হলো- টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। ওইদিন উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা এক প্রজ্ঞাপনে এই ৪ জেলায় নতুন জেলা প্রশাসকদের পদায়নের বিষয়টি জানানো হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com