রোহিঙ্গারা অনিশ্চিত পরিবেশে দেশে ফিরতে রাজি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৪২
রোহিঙ্গারা অনিশ্চিত পরিবেশে দেশে ফিরতে রাজি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রোহিঙ্গারা মিয়ানমারে তাদের নিজেদের জন্মভূমি বা আবাসস্থলকে প্রত্যাখ্যান করছে না, বরং যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের পালিয়ে আসতে বাধ্য করেছিল, তারা সেই অনিশ্চিত পরিবেশে ফিরে যেতে রাজি নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


তিনি বলেন, প্রত্যাবাসন হচ্ছে একটি বিশ্বাসের বিষয়।


রোহিঙ্গারা অধিকার চায়, কোনো দান বা অনুকম্পা নয়।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : রোহিঙ্গা কণ্ঠস্বর ও প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ তার বক্তব্যে ৮১তম ইউএনজিএ-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের কথা স্মরণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি যে পাঁচটি জরুরি অগ্রাধিকার রেখেছিলেন তা তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের কথা উল্লেখ করেন।


প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের সমাধান মিয়ানমারের কাছে রয়েছে এবং বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই সংকট বজায় রাখতে পারবে না।’


তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থনের বিবৃতি থেকে কার্যকরী ও অনুমানযোগ্য সহায়তার দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com