সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার কোটি টাকা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৬
সেপ্টেম্বরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে দেশে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৩ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৮০ কোটি টাকা।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী রাখতে প্রবাসীদের পাঠানো এই বৈদেশিক মুদ্রার প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের ২৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি প্রবাসী আয় অর্জিত হয়েছে।


এদিকে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ধারায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত– এই দুই মাস ২৮ দিনে মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।


আগের অর্থবছরের ঠিক একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের এই সময়ে ১৩ দশমিক ৫ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com