পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই: মীর শাহে আলম
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৪
পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই: মীর শাহে আলম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর নন্দীপাড়া এলাকায় ডিএসসিসির ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন জিরানী খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


মীর শাহে আলম বলেন, ঢাকার চারপাশের নদীগুলো দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে সরকার কাজ করছে। একই সঙ্গে ঢাকা মহানগরীর পয়ঃবর্জ্য শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।


এ জন্য গঠিত কমিটি ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।
তিনি বলেন, একদিনেই দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না।


বাস্তবতাকে সামনে রেখে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চাই।
খাল ও নদী রক্ষা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এ কাজ সম্ভব নয়। ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।


পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে। এ বিষয়ে নাগরিক দুর্ভোগ ও এলাকার সমস্যাগুলো তুলে ধরে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সরকারের নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলোর সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য।


এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।


পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com