বিশ্ববাজারে কমল তেলের দাম, দেশে কমবে কবে?
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০
বিশ্ববাজারে কমল তেলের দাম, দেশে কমবে কবে?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

এক সপ্তাহের অস্থিরতার পর আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং সৌদি আরবে হুথিদের হামলা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি-দুই দিকের প্রভাবেই শুক্রবার তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় অনুযায়ী শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে আসে।


একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়।


দিনের একপর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই-দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিন শেষে ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে।


বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে সামগ্রিকভাবে ডব্লিউটিআইয়ের বাজারে সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা ছিল। আগের ছয় কার্যদিবসে এর দাম ১৩ শতাংশ কমেছিল।


চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। বিপরীতে একই সময়ে ব্রেন্টের দাম ২ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।


মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে তেলের বাজারে ব্যাপক ওঠানামা তৈরি করেছে। সৌদি আরবের তেল সরবরাহের বিকল্প পথ এবং হুথিদের সঙ্গে সংঘাতও বাজারের দামের ওপর চাপ তৈরি করছে।


এদিকে ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরেনের জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।


জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামান নামের এক পাঠাও রাইডার বিবার্তাকে বলেন, বিশ্ব বাজারের জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি করা হলো। কিন্তু আন্তর্জাতিক বাজারে কমছে। এখন কি করবে বাংলাদেশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com