গুলশান ও বনানী থানায় নতুন ওসি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:২১
গুলশান ও বনানী থানায় নতুন ওসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন অফিসার ইনর্চাজ (ওসি) বদলি ও পদায়ন করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।


‎আদেশে বলা হয়, নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর ডিএমপি আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইনওআর ডিএমপি মো. সালাহউদ্দিনকে বনানী থানার নতুন অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
‎
‎একই আদেশে বনানী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।


এতে আরও বলা হয়, ঢাকায় কর্মরত এসব পুলিশ পরিদর্শকগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com