শ্রীমঙ্গলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০০
শ্রীমঙ্গলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লছনা এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ। পরে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে এসআই মোমিনুল ইসলাম বলেন, ‘বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত হওয়া যায়নি। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।’


তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’


বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com