
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন বাস ও মিনিবাসের ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর ঘোষণা দেন। এর আগে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বাস ভাড়া বৃদ্ধির পর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আউয়ালের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিআরটিএ, বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বাসভাড়া নির্ধারণের একটি নীতিমালা রয়েছে। ওই নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়লে নির্দিষ্ট হারে বাসভাড়া বাড়ে। এবার হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ার কথা ছিল।
তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় মালিক সমিতিকে সরকারি নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মালিকরা এতে সম্মতি দিয়েছেন। ফলে প্রতি কিলোমিটারে ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা ভাড়া বাড়বে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে বৈঠক হয়। এতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর নীতিগত প্রস্তাব করা হয়।
বিআরটিএ সূত্র জানায়, সাধারণ হিসাবে ডিজেলের দাম এক টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে প্রায় এক পয়সা বাড়ে। সে হিসাবে এবার ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]