শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০:২১
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

শেষ হচ্ছে না জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। বরং ভক্তদের জন্য আসছে নতুন পর্ব। শুধু নতুন পর্বই নয়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে টানা ছয় ঘণ্টা প্রচারিত হবে সিরিজটি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনে আপাতত ইতি পড়ল।


বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছিল, বন্ধ হয়ে যাচ্ছে আট থেকে আশির পছন্দের এই বাংলা অ্যানিমেশন সিরিজ। টেলিভিশনের জন্য নির্মিত নতুন সংস্করণটি কৃষ্ণনগরের লোককথার জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়কে ঘিরে তৈরি।


ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আটে প্রচারের পর থেকেই এটি ছোট-বড় সব বয়সী দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সিরিজটি বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে হতাশ হয়ে পড়েন এর অসংখ্য ভক্ত। তবে শেষ পর্যন্ত জানা গেল, খবরটি সত্য নয়। বরং নতুন পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘গোপাল ভাঁড়’।


শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ প্রচারণামূলক পোস্ট প্রকাশ করে সনি আট কর্তৃপক্ষ। সেখানে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়ে তারা লিখেছে, ‘হাসি, বুদ্ধি আর মশকরায় গোপাল ভার-এর নতুন পর্ব আসছে ১৫ আগস্ট সকাল ১১টায় শুধু সনি আট-এ!’


প্রকাশিত পোস্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে গোপাল ভাঁড়কে। পোস্টারজুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা দিবসের আবহও।


এরপর নতুন পর্বের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে চ্যানেলটি। সেখানে আরও চমক দিয়ে জানানো হয়, স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজন হিসেবে টানা ছয় ঘণ্টা চলবে গোপাল ভাঁড়ের নতুন পর্ব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com