একযোগে ৪৯ ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৩:১৫
একযোগে ৪৯ ওসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শকসহ (ওসি) ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


এরআেগে প্রথক প্রজ্ঞাপনে আরও ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com