ইতালির অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৫৪
ইতালির অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, কারখানাটি গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ না থাকলে ঘটনাটি ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারত। বিস্ফোরণের পরও সেখানে আগুনের কিছু অংশ জ্বলছিল এবং সেগুলো নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান তিনি। কেএনডিএস এক বিবৃতিতে বলেছে, ঘটনার পরিস্থিতি ও কারণ সম্পর্কে বর্তমানে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্ট দলগুলো তদন্ত ও মূল্যায়ন করছে।


বিস্ফোরণের পর শিল্পাঞ্চলটির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। কেএনডিএস অ্যামো ইতালির ওই কারখানায় স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ তৈরি করা হয়। পাশাপাশি মহাকাশযান উৎক্ষেপণকারী যানবাহনের জন্য কঠিন জ্বালানিও (সলিড প্রোপেল্যান্ট) উৎপাদন করা হয়। ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৩ সালে স্বাক্ষরিত ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহের ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামো চুক্তির অংশীদারদের মধ্যে রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com