অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট: জ্বালানি মন্ত্রী
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১২:০৪
অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ সংকট: জ্বালানি মন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

মধ্যরাতে অস্বাভাবিকভাবে চাহিদা বাড়ায় বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার রাজধানীতে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জের কারণে মধ্যরাতে বিদ্যুৎ চাহিদা অস্বাভাবিক বাড়ছে, বেশিরভাগ অটো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার সেগুলো প্রতিরোধে চেষ্টা করছে।


তিনি আরও বলেন, ১০–১২ দিন আগে একটা এলএনজির এফএসআরইউ অর্ডার করা হয়েছে, আরও তিনটি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেগুলো ২০২৯ সালের মধ্যে শেষ করা হবে। শিল্পে বিদ্যুৎ–গ্যাসের সংকট আছে, সরকার তা মোকাবিলা করতে চেষ্টা করছে।


বিবার্তা/এমব

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com