পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯:০০
পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। চলতি আগস্ট মাসের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে তার বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন।


পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিনের পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন।


গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যা সন্তানের মা হন ২৭ বয়সি ক্যারোলিন লেভিট। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন।


কিন্তু সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে কাজ করার কারণে তিনি তার দুই ছোট সন্তানকে তাদের প্রাপ্য সময়টুকু দিতে পারছিলেন না। মূলত সন্তানদের প্রতি এই মাতৃসুলভ দায়িত্ববোধ থেকেই তিনি এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।


তবে পদ ছাড়লেও ক্যারোলিন রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তিনি তার রাজনৈতিক ভূমিকা রাখবেন।


প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারোলিনের এই পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, তিনি হোয়াইট হাউসে একজন সত্যিকারের নেতার মতো কাজ করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com