
৩৯তম মিনিটে সেই মেসির গোলেই এগিয়ে গেল আর্জেন্টিনা। এর আগে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লিওনেল মেসি।
ম্যাচের শুরুতেই পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন জাদুকর। আর এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে পেনাল্টি মিস করার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লেখালেন তিনি।
খেলার মাত্র ৮ম মিনিটেই লিড নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। অস্ট্রিয়ার ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নিতে বরাবরের মতোই এগিয়ে আসেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা লিওনেল মেসি। কিন্তু ফুটবল মাঠে যে মহানায়কেরাও কখনো কখনো ভুল করে বসেন, তার প্রমাণ মিলল আরও একবার। স্পট কিক থেকে গোল আদায় করতে ব্যর্থ হন এই কিংবদন্তি।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]