
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (২২ জুন) রাত ৯ টা ২৯ মিনিটে এ আঘাত হানে। নারায়ণগঞ্জ থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ছিল ৪ মাত্রার
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াৎ কবীর বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
“এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্ব দিকে; নারায়ণগঞ্জের রূপগঞ্জে।”
ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৬ কিলোমিটার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]