ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৩
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৩:২৪
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।


সোমবার (২২ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।


পুলিশ আরও জানায়, লেইতে প্রদেশের টাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাই স্কুলে সংঘটিত এ হামলার ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। টাকলোবান সিটি পুলিশ অফিসের তথ্য মতে, সোমবার স্থানীয় সময় সকালে বারাঙ্গাই সান হোসেতে অবস্থিত স্কুলটির ভেতরে এ গুলির ঘটনা ঘটে। ঘটনার পেছনের কারণ নির্ধারণে তদন্ত চলছে বলেও জানানো হয়।


টাকলোবান পুলিশের প্রধান নোয়েলিতো গেটিগান সাংবাদিকদের জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল একটি .৩৮ ক্যালিবার এবং একটি ৯ মিলিমিটার আগ্নেয়াস্ত্র।


গেটিগান বলেন, সন্দেহভাজনদের মধ্য একজন হলেন নবম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটির কিছুক্ষণের মধ্যেই তিনি গ্রেপ্তার হন। অন্য সন্দেহভাজন পরে কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন।


পুলিশ জানায়, আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


এর আগে, ২০২২ সালের জুলাই মাসে কেসন সিটিতে অবস্থিত আতেনেও দে ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমাবর্তন অনুষ্ঠানে এক বন্দুকধারী গুলি চালালে সাবেক লামিতান সিটির মেয়র রোজ ফুরিগাইসহ তিনজন নিহত হন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com