বিশ্বকাপে মিশরের প্রথম জয়
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৯:২৩
বিশ্বকাপে মিশরের প্রথম জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে খেলা প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু বিশ্বকাপে একটি জয় ছিল অধরা। প্রায় এক শতাব্দীর সেই আক্ষেপ অবশেষে ঘুচে গেল। প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দারুণ উজ্জীবিত পারফরম্যান্সে স্মরণীয় জয়ের স্বাদ পেল মোহামেদ সালাহর দল।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ডকে ৩-১ গোলে হারাল হারিয়ে অবশেষে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিসর।


ভ্যানকুভারে ম্যাচের পঞ্চদশ মিনিটে নিউ জিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। ৫৮তম মিনিটে মিশরকে সমতায় ফেরান মোস্তাফা জিকো। ৬৭ মিনিটে দলকে এগিয়ে অধিনায়ক সালাহ। বদলি নামার একটু পর ব্যবধান বাড়ান মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসান, যিনি পরিচিত ত্রেজেগে নামে।


বিশ্বকাপের প্রথম জয়ের পথে ৯২ বছর আগের আরেকটি স্মৃতিও ফেরাল মিশর। সেই ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচে হাঙ্গেরির কাছে হারের পথে দুটি গোল করেছিল তারা।এরপর এবারই প্রথম এক ম্যাচে একাধিক গোল করতে পারল 'ফারাও' নামে পরিচিত দলটি।


এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সালাহরা এখন গ্রুপের শীর্ষে। আগের ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নিউ জিল্যান্ড, বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর।


ফেভারিট হিসেবেই ম্যাচটি শুরু করে মিশর। ভ্যানকুভারের বিসি প্লেসের গ্যালারিতেও ছিল তাদের সমর্থনে দর্শকের জোয়ার। লালের সেই সমুদ্র শান্ত হয়ে যায় দলের রক্ষণের এক অসতর্কতায়। টিম পেইনের কর্নারে হেড থেকে গোল করেন নিউ জিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান। তাকে মার্ক করছিল না কেউ।


ওই গোলের আগেও ম্যাচে দাপট বেশি ছিল নিউ জিল্যান্ডের। গোলের মিনিট দুয়েক আগেও সম্ভাবনা জাগিয়েছিল দারা। বাঁ দিক দিয়ে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে রক্ষণভাগ ভেদ করে মার্কো স্টামেনিচ বল দেন ইলাইজা জাস্টকে। আগের ম্যাচে দুই গোল করা উইঙ্গার নিচু শটে গোল করার চেষ্টা করলেও কাছের পোস্টের পাশ দিয়ে বলটি বাইরে পাঠিয়ে দেন গোলকিপার মোস্তাফা শুবির।


২৭তম মিনিটে বিদ্যুৎগতির আক্রমণে বক্সের বাইরে বল ধরে শরীর ঘুরিয়ে বাঁকানো শট নেন ওমার মার্মুশ। নিউ জিল্যান্ডের গোলকিপার ম্যাক্স ক্রোকোম্ব বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় আলগা বলটি ধরতে গিয়েও ব্যর্থ হন। তবে বিপদ হয়নি।


ক্রমে ছন্দে ফিরতে থাকে মিশর। ৩২তম মিনিটে মার্মুশ শরীর বাঁকিয়ে বক্সে ঢুকে শট নেওয়ার মতো জায়গা প্রায় তৈরি করেই ফেলেছিলেন, কিন্তু এর আগেই সারম্যান সজোরে তার পায়ের আঙুল ছুঁয়ে বলটি বাইরে পাঠিয়ে দেন।


প্রথমার্ধে আক্রমণ, পাল্টা আক্রমণ চললেও খুব ভালো কোনো সুযোগ তার তৈরি হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com