
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক সম্পন্ন হয়েছে। একান্ত আলোচনা শেষে এখন দুই সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন।
তিনি সাড়ে ৯টায় বলেন, ‘“বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেছেন। বৈঠকটি মাত্র শুরু হয়েছে।”
একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শুরু হবে; বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বৈঠকে নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে থাকবেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।
বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।
দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই প্রধানমন্ত্রী।
বিবার্তা/এমবি
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]