হাম উপসর্গে একদিনে প্রাণ গেল আরও ৩ শিশুর, আক্রান্ত ১০৬৩ জন
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৯:০৭
হাম উপসর্গে একদিনে প্রাণ গেল আরও ৩ শিশুর, আক্রান্ত ১০৬৩ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশজুড়ে টিকা দেওয়ার দুই মাস পরও দেশে কমছে না হামে শিশু মৃত্যু ও সংক্রমণ। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে প্রাণ হারিয়েছে আরও ৩ ‍শিশু। এ সময় এ রোগের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৬৩ শিশুর মধ্যে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬২ শিশুর।


হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ


রবিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে দেশে ৫৮৭টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মৃত্যু ৬৮০।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯২ হাজার ৭৯০ শিশুর। হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১১ শিশুর। এ সময়ে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৮০১ শিশুর।


এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬ হাজার ৮৫৯ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭২ হাজার ৮৪৯টি শিশু বাড়িতে ফিরেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com