
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ফোরলেন সড়কের কাজ দ্রুত সময়ে শুরু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শনিবার (২০ জুন) দুপুরে হাকিমপুর উপজেরা পরিষদ সভা-কক্ষে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয় প্রকল্পের অওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণকালে তিনি এই সব কথা বলেন।
তিনি বলেন, হিলি বাসীর প্রাণের দাবি জিরো পয়েন্ট থেকে চারমাথা মোড়ে হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে হাকিমপুর মহিলা কলেজ পর্যন্ত ফোরলেন সড়কের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য বর্তমান সরকার ক্ষতি গ্রস্তদের অর্থ ইতিমধ্যে ডিসি দিনাজপুর ও ইউএনও হাকিমপুর মহোদয় এর নিকট হস্তান্তর করেছেন। আপনাদের যার যে টুকু আছে সেটুকু অন্তত সমান ভাবে ভাগ করে নিবেন। তবে মনে রাখবেন টাকা দিলে আপনার নাম উঠবে সেই চিন্তা বাদ দিবেন। কারণ ওই দিন আর বাংলাদেশে ফেরত আসবে না। এখানে কোন প্রকার দূর্নীতি করতে দেওয়া হবে না। আপনার সম্পদের যা মৃল্য তার তিন গুণ দাম দিবে সরকার। এক্ষেত্রে মিডিয়া সহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন!
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আমরা নির্বাচনের আগেও বলেছি আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে রাস্তায় যিনি ভিক্ষাবৃত্তি করে তিনিও মানুষ, যিনি এসি রুমে থাকে তিনিও মানুষ। সব মানুষের কথা চিন্তা করে এবারের বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই বাজেটে সব শ্রেণী পেশার মানুষ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,এবং সরকারি কর্মচারীদের কথাও এই বাজেটের মধ্যে আছে। পহেলা জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও কাজ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা কোনো জন-গোষ্ঠী কে অবহেলা অথবা বেশি সুবিধা কোনোটাই দেব না। অর্থাৎ সবার জন্য যে সুবিধা টা দরকার, সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
পরে উন্নয় প্রকল্পের অওয়ায় দুগ্ধ উৎপাদনকারী খামারি, সম্প্রতি সময়ে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন নগদ অর্থ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ও হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন, কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, হাকিমপুর থানা ওসি জাকির হোসন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারণ সম্পাদক শাখওয়াত হোসনে শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]