মাত্র ৭২ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:৪৪
মাত্র ৭২ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে মরক্কো। ম্যাচের মাত্র ৭২ সেকেন্ডে ইসমায়েল সাইবারির করা গোলই গড়ে দেয় ব্যবধান। আর সেই গোলই এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্রুততম গোলের রেকর্ড।


শুক্রবার (১৯ জুন) বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্কটল্যান্ডকে চাপে ফেলে দেয় উত্তর আফ্রিকার দলটি। রেফারির শুরুর বাঁশি বাজার পরপরই আক্রমণে উঠে আসা মরক্কোর হয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে জোরালো শটে জালে বল পাঠান সাইবারি। বিশ্বকাপের চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল। এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও গোল করেছিলেন এই মিডফিল্ডার।


প্রথমার্ধে মরক্কো আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। অন্যদিকে দ্রুত গোল হজম করে পিছিয়ে পড়া স্কটল্যান্ড সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে।


দ্বিতীয়ার্ধে স্কটিশরা আরও গোছালো ফুটবল খেলতে শুরু করে এবং একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগকে ব্যস্ত রাখে। পাল্টা আক্রমণেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। ম্যাচের শেষদিকে দুটি পেনাল্টির আবেদন জানালেও সাড়া দেননি ম্যাচের রেফারি।


অতিরিক্ত সময়সহ শেষ পর্যন্ত দুই দলই আর কোনো গোলের দেখা পায়নি। ফলে সাইবারির ৭১ সেকেন্ডের সেই গোলই হয়ে থাকে ম্যাচের একমাত্র গোল এবং সেটিই নিশ্চিত করে মরক্কোর জয়।


এ জয়ে গ্রুপ ‘সি’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যোগ করে স্কটল্যান্ডকে টপকে অবস্থান উন্নত করেছে মরক্কো। একই সঙ্গে সাইবারির দ্রুততম গোল বিশ্বকাপের চলতি আসরে নতুন এক রেকর্ডও গড়ল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com