হামে বাড়ছে লাশের সারি, একদিনে প্রাণ গেল আরও ৪ শিশুর
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৯:৪৫
হামে বাড়ছে লাশের সারি, একদিনে প্রাণ গেল আরও ৪ শিশুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে কোনভাবেই কমছে না হাম ও উপসর্গে শিশু মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর।


শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৭৮ জন। আর ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।


একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন এবং ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন বলে জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন এবং এর মধ্যে ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত এ ধরনের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৭৭ জন শিশুর।


অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগে ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com