
দেশে রাজনৈতিক দ্বন্দ্ব ও প্রতিহিংসা ভুলে সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্য লালনে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১৮ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য ও ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবগত করতে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। দেশি ফল নিয়ে এমন আয়োজন দেশের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে ভূমিকা রাখবে। এ সময় সবাইকে দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান তিনি।
এদিকে রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে।
দেশি ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু ,লিচু, কাঠ লিচু, হাঁড়ি ভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি ,সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস,কাঠ বাদাম,দেশি খেজুর ইত্যাদি।
গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গিত উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]