আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:১৭
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম।


শুক্রবার (১৯ জুন) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে পুলিশ। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন ডিএমপির এ কর্মকর্তা।


এদিকে, গত মার্চে রাজধানীর সায়েদাবাদে অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শককে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহকারী অটো সজলকে গ্রেফতারের করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এ সময় সজলের কাছ থেকে পুলিশের লুণ্ঠিত দুই অস্ত্র ও ৭৭টি গুলিসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সজল পবন পুলিশের ওয়ারি বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানান অতিরিক্ত কমিশনার। তার নামে অস্ত্র ও মাদকসহ ১১ মামলা আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com