
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুইজন নিহত হয়েছেন।নিহত দুজন হলেন- সাবির মিয়া ও হামিদ মিয়া। তারা দুজনই মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারার পূর্ব কাটু টিলা সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, সকালে ওই দুজন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে গয়াসি হাওরে যান। দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জেলের। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]