
আলজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোর হওয়ার আগেই জড়ো হতে শুরু করেন দুই দলের সমর্থকরা। এর মধ্যে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ধবার (১৭ জুন) সকালে খেলা শুরুর আগেই টিএসসির কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমর্থকদের ভিড়ে।
এসব সমর্থকদের অনেকেই রাত থেকেই টিএসসিতে অবস্থান করছেন। আবার অনেকে ফ্রান্স ও সেনেগালের মধ্যকার ম্যাচ দেখার পর আর ফিরে যাননি। আর্জেন্টিনার খেলা দেখার অপেক্ষায় তারা রাত কাটিয়েছেন টিএসসিতেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল বলেন, ফ্রান্স ও সেনেগালের খেলা দেখে আর হলে ফিরিনি। সকাল সাতটায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য অপেক্ষা করছি। আমি ব্রাজিলের সমর্থক হলেও আজ আর্জেন্টিনা পেনাল্টি পাবে এই আশায় বসে আছি।
লালবাগ থেকে টিএসসিতে খেলা দেখতে আসা রাফসান বলেন, গত আসরের মতো এবারও আর্জেন্টিনা কাপ জিতবে এটাই আমার প্রত্যাশা। যেহেতু এটি মেসির শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, তাই ফুটবলের এই জাদুকরের হাতেই কাপ উঠুক, সেটাই চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জেরিন আনজুম বলেন, সারারাত ঘুমাইনি আর্জেন্টিনার খেলা দেখব বলে। অনেক উৎসাহ নিয়ে আমি ও আমার বান্ধবীরা বসে আছি। আর্জেন্টিনা আজ জয় নিয়েই মাঠ ছাড়বে এটাই আমার প্রত্যাশা। বিশেষ করে মেসির পায়ে গোল দেখতে পারলে খুব ভালো লাগবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]