অতিরিক্ত কমিশনার পদে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২৩:০১
অতিরিক্ত কমিশনার পদে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিসিএস (কর) ক্যাডারের ১৩ জন যুগ্ম কর কমিশনারকে অতিরিক্ত কর কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে এক আদেশে তাদেরকে ওই পদোন্নতি দেওয়া হয়েছে।


পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম কর কমিশনারা হলেন- ড. মো. নুরুল আমিন, দীপক কুমার চক্রবর্তী, মো. মাহবুবুল মোর্শেদ, মোহাম্মদ নাঈমুর রসুল, মো. সামছুল আলম, আয়েশা ফেরদৌসী, সাইয়ীদ ফাহদ আল করিম, নওসাবা ইসলাম, আসমাউল হুসনা, মোহাম্মদ হেফজুর রহমান, ফেরদৌসী হোসেন, শাহীনূর জাহান এবং সজীব কুমার সাহাজী।


আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে এ পদোন্নতি কার্যকর হবে। তবে, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে আদেশের প্রয়োজনীয় অংশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com