৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কাঁপল ইন্দোনেশিয়া
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:২৪
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কাঁপল ইন্দোনেশিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৬ জুন) ভোরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, এ তথ্য জানা গেছে।


স্থানীয় সময় সকাল ১১ টা ২৭ মিনিটে ভূমিকম্পটি হয়, যার কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।


ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে আঘাত হানে, যা ভূমির কম্পনের তীব্রতা বাড়িয়ে দিতে পারে বলে জানানো হয়।


এদিকে, ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো কোনো সুনামি সতর্কতাও জারি করেনি।
২০১৮ সালে একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে পালু বিধ্বস্ত হয়েছিল, যাতে ৪,০০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এর ফলে এই অঞ্চলের বাসিন্দারা ভূকম্পনজনিত কার্যকলাপের প্রতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে পড়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com