একযুগ পর কুরাসাওকে সেই ‘সেভেন আপ’ দিল জার্মানি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:৫৯
একযুগ পর কুরাসাওকে সেই ‘সেভেন আপ’ দিল জার্মানি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। একযুগ পর আজ কুরাসাওর বিপক্ষে সেই ৭-১ গোলে জয় পেল ন্যাগলসম্যানের শিষ্যরা।


ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র ৬ মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার এনমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি।


তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। এতে করে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পায় কুরাসাও।


তবে আবারও লিড নিতে বেশি দেরি করেনি জার্মানি। ম্যাচের ৩৮ মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।


বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে আবারও গোলের দেখা পায় জার্মানি। দলের পক্ষে পঞ্চম গোলটি করেন নাথানিয়েল ব্রাউন।


এর ১০ মিনিট পর জার্মানির হয়ে এবার ষষ্ঠ গোলটি করলেন ডেনিজ উনদাভ। কুরাসাওয়ের কফিনের শেষ পেরেক ঠোকেন হাভার্টজ। ম্যাচে এটি হাভার্টজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com