৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:১৭
৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল স্কটিশরা। আর সেই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। স্কটল্যান্ড বিশ্বকাপে সবশেষ জয় পেয়েছিল ১৯৯০ সালে, ২-১ গোলে সুইডেনের বিপক্ষে। এরপর ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল স্কটল্যান্ড।


বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) ভোরে শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হারিয়েছে হাইতিকে। জন ম্যাকগিনের গোল ম্যাচে ব্যবধান গড়ে দেয়।


ম্যাচের প্রথমার্ধে ভালো খেলে গোল আদায় করে নেয় স্কটল্যান্ড। ২৮তম মিনিটে স্কটিশদের হয়ে গোল করেন জন ম্যাকগিন। এই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। ২৮ বছর পর স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হলেন ম্যাকগিন।


এদিকে গোল হজমের পর নিজেদের ডিফেন্স আরও শক্ত করে ফেলে উত্তর আমেরিকার দেশটি। আর দ্বিতীয় হাফে পাল্টা জবাবও দেয় হাইতি। তবে স্কটল্যান্ডের ডিফেন্স ভাঙতে পারেনি ইসিদোর-পিয়েরোরা।


এই জয়ের ফলে গ্রুপ 'সি'-এ টেবিলের শীর্ষে উঠে গেল স্কটল্যান্ড। গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো ব্রাজিল। ফলে টেবিলের দুই ও তিনে রয়েছে এই দুই দল। আর স্কটল্যান্ডের বিপক্ষে হারের দলে 'সি' গ্রুপের তলানিতে হাইতি।


স্কটল্যান্ড তাদের পরের ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। আর হাইতি লড়বে ব্রাজিলের বিপক্ষে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com