অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ১-১ গোলে রুখে দিল কাতার
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৩:০৬
অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ১-১ গোলে রুখে দিল কাতার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সুইজারল্যান্ড–কাতারের মধ্যকার ম্যাচে অতিরিক্ত সময়ে গোল পরিশোধ করে হার এড়াল কাতার। ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে সমতায় মাঠ ছাড়ে দুই দল। ধার্যকৃত অতিরিক্ত ৪ মিনিটের মাথায় শেষ গোলটি পায় কাতার।


শনিবাার( ১৩ জুন) দিবাগত রাতে ফিফা বিশ্বকাপের সুইজারল্যান্ড ও কাতারের মধ্যকার ম্যাচের শুরুতে ১০ মিনিটের মধ্যে সুইজারল্যান্ড–কাতার দুই দলই একটি করে সুযোগ করে হাতছাড়া করে। এরপর ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাঁকে ফাউল করে বসেন। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। এটি বিশ্বকাপে পেনাল্টি থেকে পাওয়া প্রথম গোল। এগিয়ে গিয়ে প্রথমার্ধের বাকি সময়েও দুর্দান্ত দাপট দেখায় সুইজারল্যান্ড।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com