গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:২৭
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শনিবার (৯ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।


এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে মূলত তার স্ত্রী ও সন্তানরা থাকতেন। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে ওই বাড়িতে হঠাৎ পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।


গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com