কদমতলীতে ফোম কারখানা আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রকাশ : ০৮ মে ২০২৬, ২০:০৪
কদমতলীতে ফোম কারখানা আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।


শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com