
আসন্ন ঈদুল আজহায় সাতদিনের লম্বা ছুটি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ঈদের আগের শুক্রবার সব সরকারি অফিস বন্ধ থাকলেও শনিবার যথারীতি করতে হবে অফিস। সোমবার থেকে মিলবে ঈদের ছুটি।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সপ্তম বৈঠকে ঈদে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ নিয়ে সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে।
ঈদুল আজহার ছুটি হিসেবে ঈদের আগের শুক্রবার বন্ধ থাকছে সব অফিস। শনিবার ও রবিবার ( ২৩ ও ২৪ মে) যথারীতি করতে হবে অফিস। সোমবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে ১ জুন রবিবার। অর্থাৎ ছুুুটি আগে পরে বিশেষ ছুটি বাড়ানোর কোন সুযোগ থাকছে না এবারের ঈদুল আজহায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]