
লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী দিপালীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দর সূত্র এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
দিপালী আক্তার ২০১১ সালে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর এক মাস পর তার মরদেহ দেশে ফিরেছে।
এদিকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]