সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন : চিফ হুইপ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৮:৪৯
সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন : চিফ হুইপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আমাদের সবার একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। না হলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সুশাসনের জন্য গণতন্ত্র প্রয়োজন বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।


সোমবার (৪ মে) সংসদ ভবনের কার্যালয়ে ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি।


এ সময় ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপভিচ এবং প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা স্ট্রেংদেনিং পার্লামেন্ট, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন, বাক স্বাধীনতা, জাতীয় সংসদের অধিবেশন ও সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক নানাবিদ সমস্যা রয়েছে। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরণের অর্থনৈতিক সহায়তা প্রদান করে যাচ্ছে। সরকার পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপন ও খাল খননের মত কর্মসূচি গ্রহণ করেছে।


তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে। সংসদে বিরোধী দল ও সরকারি দল ঐকমত্য পোষণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। জ্বালানী বিষয়ক বিশেষ কমিটি গঠনের ফলে দেশে জ্বালানী সমস্যার সমাধান হয়েছে।


ড্রাগন পপভিচ বলেন, ইউএনডিপি বাংলাদেশে সংসদ সদস্য ও জনগণের মাঝে সেতুবন্ধনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংসদকে আরও বেশি কার্যকর করতে জাতীয় সংসদ ও ইউএনডিপি একসঙ্গে কাজ করতে পারে।


সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com