
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) দুপুর ২টা ৯ মিনিটে মধ্য ফিলিপাইনের সামার দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে, উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আঘাত হানে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, এখানে পুলিশ স্টেশনে, আমাদের ছাদ যে কড়িকাঠের সঙ্গে লাগানো ছিল তার একটি ভেঙে গেছে... আমি কিছু আসবাবপত্র নড়তে দেখেছি। তিনি আরও জানান, আফটারশকের ভয়ে তিনি এবং তার সহকর্মীরা এখন বাইরে আছেন।
এর আগে গত অক্টোবরে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্পে পূর্ব মিন্দানাও কেঁপে ওঠে। এতে অন্তত আটজন নিহত হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]