
পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়, তাদের খাকি প্যান্টের আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সোমবার (৪ মে) বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশকে যাতে ঐতিহ্যবাহী পোশাক দেয়া যায় এ বিবেচনা করা হয়েছে। সেই হিসেবে মেট্রোতে আগের শার্ট পেস্ট কালার, আর সারা দেশে শার্ট ব্লু কালার ও সবার প্যান্ট হবে খাকি কালার।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনি বিষয়গুলো দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণের ম্যানডেট নিয়ে আসা বিএনপি সরকার সেই বিষয়ে কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শীর্ষ সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছে তাদের আইনিভাবে অভিযোগ না থাকলে আটক করা যায় না। ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছে, এটি আদালতের বিষয়। শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]