হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৫:০৩
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসব্যাপী সহায়তা দেবে সরকার।


সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


সম্প্রতি বন্যায় হাওর অঞ্চলে কৃষকদের ফসল নষ্ট হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, সরকার এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। ক্ষতিগ্রস্ত কৃষকরা কমপক্ষে সাড়ে সাত হাজার টাকা পাবে। ক্ষতি বিবেচনায় এ সহায়তা আরও বাড়তে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে হাওর পরিস্থিতির খোঁজখবর রাখছেন।


এরপর সাংবাদিকদের মন্ত্রী বলেন, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে। তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করছি। যদিও কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো আমরা সেটা পোষাতে পারব না।


তিনি বলেন, তবে এই লোকগুলো যেন মহাবিপদে, যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেনে, সেখান থেকে তাদের কিছুটা লাঘব হয়। এ সহায়তা সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বাড়াবো।


মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসাররা এই তালিকা করছেন। তারা ক্ষতিগ্রস্তদের নানা ক্যাটাগরি করবেন এবং সহায়তা তিন মাস পর্যন্ত চলবে।


এসময় মন্ত্রী কোরবানির পশুর বিষয়ে বলেন, দেশে কোরবানিযগ্য পশুর কোনো সংকট নেই। যে কারণে আমরা বর্ডার হাটগুলো বন্ধ করেছি এবং বিদেশ থেকে যেন গরু না আসে সে ব্যবস্থা করেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com