গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:৩৩
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


রবিবার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়।


জহির উদ্দিন স্বপন জানান, চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চান তারা।


বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মুক্ত গণমাধ্যম দিবস আয়োজন সফল করার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com