
ইরানের বন্দরগুলোতে পাল্টাপাল্টি অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দ করার সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ আচরণ করছে।
ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতাকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী একটি অভিযানে একটি জাহাজ দখল করে তার মালামাল ও তেল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তিনি বলেন, ‘আমরা জাহাজে নেমে সেটি দখল করেছি, তেল নিয়েছি- এটি একটি লাভজনক কাজ।’
তিনি আরও বলেন, ‘আমরা যেন জলদস্যুর মতো। তবে আমরা কোনো খেলা খেলছি না।’
ট্রাম্পের এ ধরনের মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সামুদ্রিক আইন বিশেষজ্ঞরা এ ধরনের সামরিক পদক্ষেপ ও ভাষাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে।
অন্যদিকে, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান ওই জলপথে নিয়ন্ত্রণ ও ফি আদায়ের মতো পদক্ষেপ নিয়েছে- যা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]