সকালের মধ্যে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের শঙ্কা
প্রকাশ : ০১ মে ২০২৬, ২০:৫৯
সকালের মধ্যে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


শুক্রবার (১ম মে) দুপুর ১২ টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাসের দেয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি লেখেন, শুক্রবার (১ মে) দুপুর ১২টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।


রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর ও লালমনিরহাট জেলার কোনো-কোনো উপজেলার ওপর বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।


রাজশাহী বিভাগ: দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।


সিলেট বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাতে আবারও বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।


ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।


ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।


চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে উত্তর দিকের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।


খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com