ডিজিটাল পরিচয়পত্রে হকারদের বৈধতা দিল ডিএনসিসি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
ডিজিটাল পরিচয়পত্রে হকারদের বৈধতা দিল ডিএনসিসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি। এই পরিচয়পত্রের মাধ্যমে হকারদের বৈধতা দেয়ার পাশাপাশি বসার স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ডিএনসিসির নগর ভবনে এই পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।


এ সময় হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানবিক কারণে ডিএমপির মতো হকারদের বলপ্রয়োগের মাধ্যমে উচ্ছেদ না করে বিকল্প ব্যবস্থা করে দিয়েছি। এই পরিচয়পত্রের মাধ্যমে আপনারা কোথায় বসবেন, আপনার বৈধতা সব দেয়া রয়েছে। আপনাদের এমন জায়গার বসার ব্যবস্থা করেছি যাতে যানজট না হয়।’


তবে এই পরিচয়পত্র স্থায়ী বন্দোবস্ত নয় উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘এরজন্য আরও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন। ভবিষ্যতে হকার্স মার্কেটের ব্যবস্থা করা হবে। তবে আগের জায়গায় আর কেউ বসবেন না।’


বসার স্থানে স্থায়ীভাবে চকি না রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ ডিজাইনের ট্রলিতে করে ব্যবসা করবেন। সেই ট্রলিতেও আপনাদের রেজিস্ট্রেশন কার্ড দেয়া থাকবে। ব্যবসায়িক আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এসব নির্দেশনা না মানলে ব্যবসা করতে দেয়া হবে না।’


ডিজিটাল পরিচয়পত্র থাকলে আজকের পর থেকে আর কেউ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে পারবে না উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ‘কেউ চাইলে আমাদের জানাবেন। আপনাদের একসঙ্গে নিয়ে আমি প্রতিবাদ করব। চাঁদা নেয়া এবং দেয়া সমান অপরাধ।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com